সিডনিতে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য উৎসব ‘এ ডে আউট ইন দ্য ওয়াইল্ড ওয়েস্ট’

অস্ট্রেলিয়ায় ওয়াইল্ড ওয়েস্টের আমেজে Aussie NSUers Association-এর ব্যতিক্রমী আয়োজন ‘A Day Out in the Wild West’
অস্ট্রেলিয়ায় বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) প্রাক্তনশিক্ষার্থীদের সংগঠন Aussie NSUers Association (OzNSUers)-এর উদ্যোগে গত ৭ নভেম্বর ২০২৬, শনিবার, নিউ সাউথ ওয়েলসের ঐতিহ্যবাহী Australiana Pioneer Village, Wilberforce-এ অনুষ্ঠিতহয়েছে ব্যতিক্রমী পারিবারিক আয়োজন ‘A Day Out in the Wild West’।
ওয়াইল্ড ওয়েস্টের বিশেষ আবহ, খেলাধুলা, পুরস্কার বিতরণী, ট্র্যাক্টররাইড, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় চায়ের আড্ডায় মুখরিত এইআয়োজনে অংশ নেন ১৭০-এরও বেশি মানুষ। নর্থ সাউথইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য, শিশু-কিশোর, বন্ধু এবং সংগঠনের নতুন সদস্যদের স্বতঃস্ফূর্তঅংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন পারিবারিকমিলনমেলায়।
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশে অবস্থিত Australiana Pioneer Village-এর মনোরম ও ঐতিহাসিক পরিমণ্ডলকে কেন্দ্র করেসাজানো হয় এবারের আয়োজন। ‘A Day Out in the Wild West’ নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো অনুষ্ঠানে রাখা হয় ওয়াইল্ড ওয়েস্টেরবিশেষ থিম। অংশগ্রহণকারীদের কাউবয় ও ওয়েস্টার্ন স্টাইলে সাজেউপস্থিত হওয়ার উৎসাহ দেওয়া হয়, যা আয়োজনটিতে যোগ করেভিন্নমাত্রা। শিশু থেকে শুরু করে বড়রাও নিজেদের পোশাক ওসাজসজ্জায় এই থিমের সঙ্গে একাত্ম হয়ে ওঠেন।
অনুষ্ঠানের শুরুতেই মজার হালকা নাস্তা পরিবেশন করা হয়। এরপরইআয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের নিয়ে একটি বিশেষ ‘Wild West Kids Parade’। ওয়াইল্ড ওয়েস্টের থিমে কাউবয় ও ওয়েস্টার্ন সাজেসজ্জিত শিশুকিশোররা Australiana Pioneer Village-এর ঐতিহাসিকও অ্যান্টিক স্থাপনাগুলোর মধ্য দিয়ে আনন্দঘন প্যারেডে অংশ নেয়।তাদের রঙিন পোশাক, উৎসাহ ও উচ্ছ্বাস পুরো পরিবেশকে আরওপ্রাণবন্ত করে তোলে। উপস্থিত অতিথিদের জন্যও এটি ছিল এক দারুণউপভোগ্য মুহূর্ত, যা আয়োজনের ওয়াইল্ড ওয়েস্ট আমেজকে আরওপরিপূর্ণ করে তোলে।
অংশগ্রহণকারীদের জন্য আরও আয়োজন করা হয় বিভিন্ন মজার ওপ্রতিযোগিতামূলক খেলাধুলা। শিশু, নারী ও পুরুষ, সবার অংশগ্রহণেবিভিন্ন খেলার আয়োজন পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ছিলবাচ্চাদের জন্য চকোলেট দৌড়, দড়ি খেলা, মেয়েদের জন্য বেলুন খেলা, ছেলেদের জন্য মোরগ লড়াই। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে তুলেদেওয়া হয় পুরস্কার। প্রতিযোগিতার আনন্দ, হাসি-ঠাট্টা এবং একেঅপরকে উৎসাহিত করার মধ্য দিয়ে দিনের শুরুতেই তৈরি হয় একঅসাধারণ উৎসবমুখর পরিবেশ।
এরপর অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ছিলঐতিহ্যবাহী ট্র্যাক্টর রাইড। Australiana Pioneer Village-এর গ্রামীণপরিবেশে ট্র্যাক্টর রাইড উপভোগ করেন শিশু-কিশোর থেকে শুরু করেবড়রাও। অনেকের জন্য এটি ছিল এক নতুন ও আনন্দদায়কঅভিজ্ঞতা। চারপাশের মনোরম পরিবেশে ছবি তোলা, গল্প-আড্ডা এবংএকসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে সবাই উপভোগ করেন এক ভিন্নধর্মীদিন।
পরবর্তী সময়ে সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবারসরবরাহ করেন Happy’s Food এবং Hills Harvest. দীর্ঘদিন পরপুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, নতুনদের সঙ্গে পরিচিত হওয়া এবংপরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খাবার উপভোগ করার সুযোগটিঅনুষ্ঠানে এক আন্তরিক পারিবারিক আবহ তৈরি করে। ব্যস্তপ্রবাসজীবনের বাইরে এসে এমন আয়োজনে অংশ নেওয়ার আনন্দ ওউচ্ছ্বাস ছিল উপস্থিত সবার মধ্যে।
দিনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নর্থ সাউথইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরবর্তী প্রজন্মেরশিশু-কিশোরদের পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বিশেষ ওআবেগঘন। নতুন প্রজন্মের সারিনা, ইয়াসিন, ইয়াজান এবং রূপকথারগান পরিবেশনার পাশাপাশি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নাহিদ রূপসা, স্বর্ণা খান এর গান এবং আবির হারুনীর বেহালায় বিকেলটি শুরু হয়, এরপর গান পরিবেশন করেন সিডনির সুপরিচিত সংগীতশিল্পী যুগললরা এবং মিতুল হক।
প্রজন্ম থেকে প্রজন্মে বন্ধন ও সংস্কৃতির এই ধারাবাহিকতাআয়োজনটিকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও অর্থবহকরে তোলে।
সাংস্কৃতিক পরিবেশনার পর আয়োজনের একটি বিশেষ মুহূর্ত ছিলসংগঠনের নতুন নিবন্ধিত সদস্যদের অংশগ্রহণে কেক কাটা। Aussie NSUers Association-এর সঙ্গে নতুন সদস্যদের সম্পৃক্ততাকে স্বাগতজানিয়ে তাঁদের অংশগ্রহণে এই পর্বটি উদ্‌যাপন করা হয়। সংগঠনেরপরিবারের পরিধি আরও বিস্তৃত হওয়া এবং নতুন সদস্যদের সঙ্গেপুরোনো সদস্যদের পরিচিতি ও বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে এটি ছিল একটিআনন্দময় উপলক্ষ।
এরপর অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত র‍্যাফেল ড্র। সংগঠনের সম্মানিতসদস্যদের পরিচালনায় র‍্যাফেল ড্র পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলবাড়তি উৎসাহ ও উত্তেজনা। এছাড়াও ওয়াইল্ড ওয়েস্ট থিমের সঙ্গে মিলরেখে কাউবয় ও ওয়েস্টার্ন সাজে নিজেদের উপস্থাপন করাঅংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা পোশাকের জন্য বিজয়ীদের নির্বাচনকরে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে দিনেরআনুষ্ঠানিক আয়োজনের শেষ অংশটিও হয়ে ওঠে আনন্দমুখর।
সবশেষে, এক কাপ দেশীয় চা এর আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তিঘটে। প্রবাসের মাটিতে পরিচিত সেই চায়ের স্বাদ, সঙ্গে বন্ধুদের গল্প, হাসিও আন্তরিক কথোপকথন, সব মিলিয়ে দিনটির শেষটুকুও হয়ে ওঠেবিশেষ। দীর্ঘদিনের পরিচিত মুখগুলোর পাশাপাশি নতুন সদস্য ওতাঁদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয় এই চায়েরআড্ডায়।
Aussie NSUers Association-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই অস্ট্রেলিয়ায় বসবাসরত নর্থ সাউথইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণকরে আসছে। সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশিপরিবারকেন্দ্রিক আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে একটি শক্তিশালী, আন্তরিক ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়ে তোলাই সংগঠনটিরঅন্যতম লক্ষ্য।
সংগঠনের মতে, প্রবাসজীবনে কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এবংদৈনন্দিন জীবনের নানা ব্যস্ততার কারণে অনেক সময় বন্ধু ওপরিচিতজনদের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাতের সুযোগ হয়ে ওঠে না। এধরনের আয়োজন সেই দূরত্ব কমিয়ে সবাইকে এক জায়গায় একত্রিতকরার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ওসামাজিক বন্ধনের পরিচয় ঘটানোর একটি সুন্দর সুযোগ তৈরি করে।বিশেষ করে NSU Alumni-দের সন্তানদের সাংস্কৃতিক পরিবেশনায়অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নিজেদের শিকড় ও সাংস্কৃতিকপরিচয়ের সঙ্গে সংযোগ ধরে রাখার ইতিবাচক দৃষ্টান্ত।
আয়োজনটি সফল করতে Aussie NSUers Association-এরExecutive Board, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সদস্যরা সম্মিলিতভাবেকাজ করেন। পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিবন্ধন, লজিস্টিকস, খেলাধুলা, পুরস্কার বিতরণী, খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্বিকসমন্বয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা আয়োজনটিকে সুশৃঙ্খল ওউপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৭০-এরও বেশিঅতিথি, সদস্য, তাঁদের পরিবার, নতুন নিবন্ধিত সদস্য, সাংস্কৃতিকপরিবেশনায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও NSUers, স্বেচ্ছাসেবকএবং আয়োজনে সহযোগিতাকারী প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাপ্রকাশ করা হয়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতাই এইআয়োজনকে সফল ও স্মরণীয় করে তুলেছে।
প্রবাসের মাটিতে শুধু একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরসংগঠন হিসেবে নয়, বরং একটি বৃহত্তর পরিবারের বন্ধনে সবাইকেএকত্রিত করার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে Aussie NSUersAssociation। ‘A Day Out in the Wild West’ সেই পথচলায় আরওএকটি সুন্দর সংযোজন, যা প্রমাণ করে বন্ধুত্ব, পারিবারিক বন্ধন ওসাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে প্রবাসেও গড়ে তোলা সম্ভব একটি প্রাণবন্তও ঐক্যবদ্ধ কমিউনিটি।
বন্ধুত্বের বন্ধন, পরিবারের আনন্দ, মুখরোচক খাবার, সংস্কৃতির চর্চা আরএক কাপ দেশি চা – সব মিলিয়ে ‘A Day Out in the Wild West’ হয়েথাকবে Aussie NSUers পরিবারের স্মৃতির পাতায় একটি আনন্দময়দিন।
Scroll to Top